রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসীম উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫শে মার্চের গণহত্যা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। তারা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও এই দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।