ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎নবীগঞ্জে গণহত্যা দিবস পালনে আলোচনা সভা, শহীদদের স্মরণে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ১৮:৩৯:২৭
​‎নবীগঞ্জে গণহত্যা দিবস পালনে আলোচনা সভা, শহীদদের স্মরণে শ্রদ্ধা ​‎নবীগঞ্জে গণহত্যা দিবস পালনে আলোচনা সভা, শহীদদের স্মরণে শ্রদ্ধা

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 

‎হবিগঞ্জের নবীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।

‎সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 

‎বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ,
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেব, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান (পেয়ারা), নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদারসহ অন্যরা।
‎এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাস, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালিক মিয়া, ছাদিকুর রহমান (শিশু), ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. হামিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আ. রশিদ, হায়দার আলী খান ও গজেন্দ্র দাশসহ আরও অনেকে।

‎প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনাকে মানব ইতিহাসের একটি নৃশংস অধ্যায় হিসেবে উল্লেখ করেন। 

‎তিনি বলেন, এ দিনের স্মৃতি নতুন প্রজন্মকে জানানো এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করা প্রয়োজন। সভায় বক্তারা গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ