ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​গাছে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ১৩:১৮:৪৭
​গাছে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত ​গাছে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত
‎নিজস্ব প্রতিবেদক​

‎চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরুতন আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের আরও তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

‎সোমবার (২৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।

‎আহতরা হলেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)।

‎বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎পুলিশ জানায়, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়িটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ