রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
মাসুদ রানা রাব্বানী , রাজশাহী:
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় কাটাখালী থানার পশ্চিম বাতান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, ১ বিজিবির অধীনস্থ খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পশ্চিম বাতান এলাকা দিয়ে ভারত থেকে আনা মদের একটি চালান পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, জব্দকৃত মাদকদ্রব্য বর্তমানে কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।
পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে। #
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স