পঞ্চগড়ে জেলার কুখ্যাত অটো রিকশা ৩ চোর গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৬-০৩-২৪ ২০:৩০:৫৩
পঞ্চগড়ে জেলার কুখ্যাত অটো রিকশা ৩ চোর গ্রেপ্তার
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়
:
পঞ্চগড় সদর থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার মামলা নং-৩৫, তারিখ ২৩ মার্চ ২০২৬ (জিআর-০২/২৬), দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ ধারায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুমন মন্ডল। তার সঙ্গে ছিলেন এসআই মানিক চন্দ্রসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
সদমোঃঅভিযানে ঠাকুরগাঁওর থানা এলাকা শাহীনুর রহমান ওরফে উজ্জ্বল (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি পঞ্চগড় জেলার আমবাড়ী এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
এছাড়া বোদা থানার সহযোগিতায় বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চোরাই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত শাহীনুর রহমান একজন আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ১৩টি মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, “তাকে এই চক্রের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ২৩ মার্চ ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলায় চুরি দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স