ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৪ ১৯:১৩:১৯
রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
 
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে মার্চ সকালে  উপজেলা  বিএনপির অফিসে প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায়  এবং উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 
এতে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ