ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৩-২৪ ১৭:৫৪:৫৩
বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


আনিসুর রহমান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক কাইছার হামিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মিলিত হন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, জামায়াতে ইসলামী বাংলাদেশ বাঁশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরী এবং বাংলাদেশ গোয়েন্দা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুবসহ অন্যান্য অতিথিবৃন্দ।


অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করা হয়। পরে আলোচনা পর্বে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদঘাটনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে উল্লেখ করে বক্তারা পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


এসময় বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান (হানিফ) বলেন, বাঁশখালীতে কর্মরত সকল সংবাদকর্মীকে অভিন্ন প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান তৈরি করা সম্ভব। পাশাপাশি তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, গণমানুষের সমস্যা তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ আকতার হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন, সহ-প্রচার সম্পাদক আরিফুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল আজিম, সদস্য ছোটন জলদাশ ও জসিম উদ্দিন প্রমুখ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক রিয়াজুল হক রিফাত, সাংবাদিক কাজী শাহরিয়ার, সাংবাদিক মোহাম্মদ আলী ও মোহাম্ম্মদ ইমন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাঁশখালীর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যে বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিককে একই প্ল্যাটফর্মে এসে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় গড়ে তুলতে প্রয়োজন হলে এ বিষয়ে একাধিক বৈঠক আয়োজন করা হলেও তিনি তাতে বসতে ও সহযোগিতা করতে প্রস্তুত আছেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।


সমাপনী বক্তব্যে বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান সোহেল উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান গড়ে তোলা সম্ভব। পরে জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা, সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ