ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৩-২৪ ১৭:৩৫:৫৬
লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে শিল্পায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত



একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধিঃ 
উত্তর জনপদের সীমান্তবর্তী লালমনিরহাট জেলার শিল্পায়ন জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ ও ৩ আসনের সংসদ সদস্য, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন।


মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের হলরুমে “লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়ন” শীর্ষক এই আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মামুন তিতুমীর।


বিশেষ অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগাতে হলে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরী। এ বিষয়ে স্থানীয় পর্যায়ের মতামত ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের আমলে রংপুর বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ ছিল না। তিনি অভিযোগ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থায়ন হয়নি। তাই বর্তমান সময়ে নতুন পরিকল্পনার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেন তিনি।


তিনি আরও বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সুযোগ সৃষ্টি করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ