ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হাফেজ আশরাফুলের লাশ ৫ ঘন্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৪ ১৪:৩৫:৫৮
কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে  নিখোঁজ হাফেজ আশরাফুলের লাশ ৫ ঘন্টা পর উদ্ধার কাউখালীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হাফেজ আশরাফুলের লাশ ৫ ঘন্টা পর উদ্ধার
 
 কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালীতে গাবখান নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে করতে গিয়ে হাফেজ মো: আশরাফুল আলম (১৭) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল। 
জানা গেছে,সোমবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া এলাকায় নদীতে গোসলের সময় গাবখান নদীর স্রোতের তলিয়ে নিখোঁজ হয়।
 
নিখোঁজ মাদরাসার ছাত্র আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে। সে তার বাবা মায়ের সাথে ঢাকাতে বসবাস করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসে গাবখান নদীতে গোসল করতে নদীতে নিখোঁজ হয়। 
প্রত্যক্ষদর্শী জানান, হাফেজ মো: আশরাফুল আলম ও তার সাথে বাড়ির কয়েকজন সদস্য তাদের বাড়ির সামনে ঘাটে গাবখান নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। তাকে স্থানীয় ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাকে পাওয়া যায়নি 
 
  কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান,খবর পেয়ে  ঘটনাস্থলে যেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল  ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ