ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে চেকপোস্টে অভিযান: ৯ মাদকসেবী গ্রেফতার,

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৪ ০০:২২:৪৬
​বুড়িচংয়ে চেকপোস্টে অভিযান: ৯ মাদকসেবী গ্রেফতার, ​বুড়িচংয়ে চেকপোস্টে অভিযান: ৯ মাদকসেবী গ্রেফতার,


মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের পরিচালিত অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের পরদিন ২২ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় (বাচ্চু মিয়ার বাড়ির সামনে) কুমিল্লা-টু-বাগড়া পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের আটক করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান। 

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নিপু (৩০), পিতা-মোঃ কবির, সাং-ভাটপাড়া, ০৩নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা-কবির আহম্মেদ, সাং-পয়াত (উত্তরপাড়া), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। মোঃ সাব্বির খন্দকার (৩০), পিতা-হারুন অর রশিদ, সাং-ঢলিপাড়া, ১৯নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ জাহিদ (৩০), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-নুরপুর, ১৮নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রাসেল (৩৩), পিতা-মৃত শফিকুল ইসলাম, সাং-মুরাদপুর, ১৪নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ রিপন (৩০), পিতা-হাজী আঃ রশিদ, সাং- দক্ষিণ হরিপুর (করিমের বাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। মোঃ শুভ ইসলাম (৩২), পিতা-মোঃ কামাল হোসেন, সাং-দৌলতপুর (কামালের বাড়ি), ৪নং ওয়ার্ড, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা। মোঃ ইমরান হোসেন (১৬), পিতা-আনোয়ার হোসেন, সাং-শিকাপুর (মনির মেম্বারের বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা। ইয়াছিন আরাফাত (২১), পিতা-আব্দুল জলিল, সাং-খাড়াতাইয়া (পশ্চিমপাড়া, হাজী বাড়ি), ৪নং ষোলনল ইউপি, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।

আটককৃতদের পরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেন এবং লিখিত মতামত প্রদান করেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ