ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদের যোগদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ২৩:১১:৫৮
​‎হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদের যোগদান ​‎হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদের যোগদান

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

‎হবিগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তারেক মাহমুদ দায়িত্ব গ্রহণ করেছেন।

‎সোমবার (২৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

‎দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, মো. তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে প্রশাসনিক ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ