বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী পবিত্র ঈদ উল ফিতর এর দিন রাত ৮ টায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকের হলরুমে (৫ম তলা) দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত নগরীর হোটেল স্টার প্যাসিফিকের ৫ম তলার হলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। মুলত বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা সক্রিয় ও নির্যাতিত নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন।