ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আজ সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ০১:১৮:১১
​আজ সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ​আজ সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:


আজ ১৮ মার্চ জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তাঁর কনিষ্ঠ ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ জানান, ওমরা হজ্বব্রত পালণ করতে তারা সপরিবারে পবিত্র মক্কা শরীফে অবস্থান করছেন। মক্কা শরীফে পবিত্র কাবা ঘর ও মদিনা শরীফে নবীজির (স.) রওজা মোবারকে তারা তাদের প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামাল ও  সদ্য প্রয়াত মা নাসরিন হকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করবেন। প্রসঙ্গত, গণমানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। 

তিনি ২০০১-০৬ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা,মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।
সৈয়দ শহীদুল হক জামাল বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে “উন্নয়নের রূপকার” এবং দানশীলতা ও মানবিক কর্মগুনে গরীব-দুঃখী মানুষসহ আপামর জনতার ‘ভাইজান’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ###


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ