ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৭ ১৯:২৫:২৮
মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব বিষয়ে জানান।

ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানিসহ কিছু বিষয়ে সমাজে একটা অস্থিরতা রয়েছে। সেগুলো নিরসনে মন্ত্রীদের কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি বলেন, নারী নির্যাতন এবং ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার করা।

তিনি আরো জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ, যা পরবর্তী সময়ে সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত খতিয়ে দেখতে কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ