ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আতাউর রহমান সরকারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ২০:৪২:০০
​আতাউর রহমান সরকারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ​আতাউর রহমান সরকারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।



কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের উদ্যোগে পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডবাসীকে নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বিকাল ৫টায় কসবা মহিলা মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে আয়োজিত এই মাহফিলে সহস্রাধিক স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনিত প্রার্থী আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও মাওলানা সাইদূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম এবং ৯নং ওয়ার্ড আমীর মাওলানা আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি জায়নুল আবেদিন, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক বিএসসি আ.জব্বার, নজরুল ইসলাম রিপনসহ বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।


আতাউর রহমান সরকার  তাকে ভোট দেয়ার জন্য এলাকাবাসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হতে না পারলেও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ