ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ১৮:৪৬:০৯
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪ শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছে এক শিশু । এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আহত হয়েছেন আরও চারজন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিফ (১২) জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত। তাঁর স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর যাচ্ছিলেন। পথে কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়।

আহত হয়েছেন, সুমা আক্তার, তার দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক। আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দু’জন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ