ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ১৪:২২:৩৫
সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী সিএমপির নতুন পুলিশ কমিশনার শওকত আলী
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মো. শওকত আলী। সোমবার জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার এই পদায়ন নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পূর্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি, ঢাকা–তে কর্মরত ছিলেন। নতুন আদেশে তাকে পুলিশ কমিশনার (ডিআইজি), সিএমপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে বর্তমান সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম, যিনি অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন–এ বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এ নির্দেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান গোয়েন্দা কার্যক্রমে নতুন পুলিশ কমিশনারের নিয়োগকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ