ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুর গায়ে আগুন, অতঃপর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ১২:১৬:০৮
ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুর গায়ে আগুন, অতঃপর মৃত্যু ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুর গায়ে আগুন, অতঃপর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসার তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার শরীরে আগুন দেওয়ার পর ওই শিশুর মৃত্যু হয়েছে।

 
অভিযোগ উঠেছে, একই এলাকার ১৫ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে ।


রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাবুগঞ্জ থানার ওসি এহতেশামুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির শরীরে আগুন দেখতে পেয়ে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া স্থানীয় বাসিন্দা মো. তসলিম জানান, দুপুরে সন্ধ্যা নদীর তীরে নিজের ভিটায় কাজ করছিলেন তিনি। এ সময় ওই শিশুর চিৎকার শুনে গিয়ে দেখতে পান তার শরীরে আগুন জ্বলছে।

ওই ব্যক্তি বলেন, পরে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ঢাকা পাঠিয়ে দেয়। রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ