ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ১১:৫৮:১২
হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুঁশিয়ারি হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো মিত্রদের ট্রাম্পের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে পাহারা দিতে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য ভালো হবে না। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি থেকে সুবিধা পাওয়া দেশগুলোর জন্য এটি পুনরায় চালু করাই হবে ‘একমাত্র সঠিক সিদ্ধান্ত’। কারণ ইউরোপ ও চীন উপসাগর থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’


তিনি সতর্ক করে বলেন, যদি অন্যান্য দেশ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায়, তবে এটি ‘ন্য্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ’ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের 

প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমাদের ইউক্রেনের বিষয়ে তাদের (ইউরোপ) সাহায্য করার দরকার ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে... কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন আমরা দেখব তারা আমাদের সাহায্য করে কিনা।’

এই প্রণালি খুলে দেওয়ায় সহায়তা করতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এই চ্যানেলটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন জলপথ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই পথ দিয়ে যায়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ