ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়ায় বহুল আলোচিত ও ভাইরাল পঞ্চগড়ের পকেটমারের ঘটনার অভিযুক্ত র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ২৩:১৭:১২
মিডিয়ায় বহুল আলোচিত ও ভাইরাল পঞ্চগড়ের পকেটমারের ঘটনার অভিযুক্ত র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার মিডিয়ায় বহুল আলোচিত ও ভাইরাল পঞ্চগড়ের পকেটমারের ঘটনার অভিযুক্ত র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মিডিয়ায় বহুল আলোচিত ও ভাইরাল পঞ্চগড়ের পকেটমারের ঘটনার অভিযুক্ত র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার
 
 র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ চুরি, দস্যুতা, ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া, সাম্প্রতিক সময়ে গণপরিবহন, শপিং মল এবং জনাকীর্ণ এলাকায় পকেটমার ও মোবাইল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি এসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছে। 

গত ১১/০৩/২০২৬ ইং তারিখে ভিকটিম মোঃ হবিবর রহমান ও তার পরিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌরমার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। উক্ত মার্কেটের একটি দোকানে জামাকাপড় দেখার সময় পকেটমার আনোয়ার ওরফে নিতাই আনোয়ার ভিকটিম হবিবর রহমানের পাঞ্জাবীর পকেটে থাকা ঈদের কেনাকাটার জন্য নিয়ে আসা ১৩০০০/- ( তের হাজার ) টাকা কৌশলে পকেট মেরে  নিয়ে যায়। ভিকটিম কিছুক্ষণ পরে তার পাঞ্জাবীর পকেটে হাত দিলে টাকা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। ঘটনার আকস্মিকতায় ভিকটিম হবিবরের পরিবারের ঈদের কেনাকাটার আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়। ঘটনাটি সর্বপ্রথম স্থানীয় সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান বাবু প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিষয়টি ভাইরাল এবং আলোচিত হলে নেটিজেন এবং সাধারণ নাগরিকগণ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।  
 
 উক্ত ঘটনায় জড়িত পকেটমারকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

 এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল  ১৫/০৩/২০২৬ তারিখ দুপুর ০৩.১০ ঘটিকায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত আলোচিত পকেটমারের ঘটনার প্রধান অভিযুক্ত ১। মোঃ আনোয়ার হোসেন@নিতাই আনোয়ার (৪০), পিতা-মৃত হিমায়েদ আলী , সাং- চিড়াকুটি, ৪ নং ওয়ার্ড, দেবীগঞ্জ পৌরসভা, জেলা- পঞ্চগড়’কে গ্রেফতার করাসহ লুন্ঠিত ৭৫০০/- ( সাত হাজার পাঁচশত ) টাকা উদ্ধার করতে সক্ষম হয়। 
 
প্রাথমিক ভাবে যানা যায় যে, ধৃত আসামি দীর্ঘদিন ধরে এই অপরাধের সাথে যুক্ত আছে। সে পকেটমারার জন্য বিভিন্ন মার্কেটের জনসমাগমপূর্ণ স্থানে ঢুকে পড়ে। ভিড়ের মধ্যে মানুষ যখন কেনাকাটা বা দোকানে/শপিংমলে পণ্য দেখতে ব্যস্ত থাকে, তখন ধৃত আসামি নিপুণ হাতে পকেট থেকে মোবাইল বা মানিব্যাগ সরিয়ে নেয়।
]ৎ
। জনসাধারণ যেন নির্মল আনন্দ ও স্বস্তির মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সেলক্ষ্যে র‍্যাব বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ