ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​নলছিটি পৌরসভার ঠিকাদারদের বিল আটকে থাকার অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ২২:৪২:৪১
​নলছিটি পৌরসভার ঠিকাদারদের বিল আটকে থাকার অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ​নলছিটি পৌরসভার ঠিকাদারদের বিল আটকে থাকার অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠির নলছিটি পৌরসভায় সম্পাদিত উন্নয়ন কাজের চলতি বিল পরিশোধ না হওয়ায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ঠিকাদাররা। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন পৌরসভার তালিকাভুক্ত কয়েকজন ঠিকাদার।

আবেদনে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরের দরপত্র বিজ্ঞপ্তি নং ০১/২০২৪ ও ০২/২০২৪ (তারিখ ২৩ জুন ২০২৪) অনুযায়ী এডিপি, নিজস্ব তহবিল, বিশেষ বরাদ্দ ও মন্ত্রীর অভিপ্রায় ফান্ডের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পায় মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ, এনএসপি কনস্ট্রাকশন, এসএস এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু ও সম্পন্ন করেন।
ঠিকাদারদের দাবি, কাজের নোটিশের শর্ত অনুযায়ী অর্থ প্রাপ্তি সাপেক্ষে বিল পরিশোধের কথা থাকলেও বর্তমানে তাদের চলতি বিল পরিশোধ করা হচ্ছে না। পূর্বে দায়িত্ব পালন করা তিনজন প্রশাসক অর্থ প্রাপ্তি অনুযায়ী বিল পরিশোধ করলেও বর্তমান প্রশাসকের কাছে বিল চাইতে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কাজের ফান্ডে প্রায় ৭০ লাখ টাকা মজুদ রয়েছে। ঠিকাদারদের এই বিলের ওপর প্রায় ২৫টি পরিবারের জীবিকা নির্ভরশীল। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক দিক বিবেচনা করে দ্রুত বিল পরিশোধের জন্য জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর করা আবেদনের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ঝালকাঠি স্থানীয় সরকার শাখার উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
আবেদনটি করেন মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর এবিএম জাহিদুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ