ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​মৌলভীবাজারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ২২:১৯:১৩
​মৌলভীবাজারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি ​মৌলভীবাজারে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি


এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: 

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ কর্মসূচি করেছে মৌলভীবাজার পৌর ছাত্রদল।

মৌলভীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ এর সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রুবেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাযহারুল ইসলাম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাফিয়ুল আহমেদ জুসেফ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক জনি আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খয়রুল মজুমদার,জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শেখ মুহিত, যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা শিপন আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল হাকিম,সজিব কান্তি দাশ,দুলশান আহমদ, ইমরান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য জুবায়ের আহমদ রাফি,রাজ্জাক আহমদ রাজু,শাহিন আহমদ, শাকিব আহমদ, রাহিম আহমদ, নাইম আহমদ,রমজান খান,ফরহাদ আহমদ,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আসেফ ও তানভীর আহমদ, মৌলভীবাজার কামিল মাদরাসা শাখার আহ্বায়ক ফুয়াদ আহমদ, সানি আহমদ,সদর উপজেলা ছাত্রদল নেতা ইসতিয়াক আহমদ মাহফুজ, সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মাহিন আহমদপ্রমুখ।

মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে চৌমুহনা চত্বর ও বেরিরপাড় চত্বরে সহস্রাধিক ইফতার বিতরণ করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাড়ানো নতুন বাংলাদেশের নতুন ধারার ইতিবাচক রাজনীতি বলে মনে করে সাধারণ মানুষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ