ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ২০:১০:৩৮
​বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ​বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশনের অ্যালামনাই এসোসিয়েশনে ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি


বরিশালের বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির ইফতার ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বানারীপাড়া পৌর শহরের সন্ধ্যা নদীর তীরবর্তী বিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনের যুগ্ম আহবায়ক আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল মাহাবুবের সঞ্চালনায় এ ইফতার ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহবায়ক পুলিশের ডিআইজি মাসুদুর রহমান ভার্চুয়ালি অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অধ্যাপক এমাম হোসেন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, আব্দুস সালাম, জামাল রেজা,কে এম শফিকুল আলম জুয়েল,ইলিয়াস হোসেন,

দেবাশীষ দাস, মনির হোসেন ,মাসুম বিল্লাহ্ মনু

হাবিবুর রহমান জুয়েল,রাহাদ সুমন, সুজন হালদার, রিয়াজ মেহমুদ প্রমুখ। 

সভায় আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আশিকুল ইসলাম আজাদকে আহবায়ক করে আপ্যায়ন,আব্দুস সালামকে আহবায়ক করে প্রচার ও হাবিবুর রহমান জুয়েলকে আহবায়ক করে অভ্যর্থনা উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া ঈদ পুনর্মিলনীতে রেজিষ্ট্রেশনের জন্য ,আব্দুস সালাম,জামাল রেজা,কেএম শফিকুল আলম জুয়েল,মনির হোসেন,দেবাশীষ দাস, হাবিবুর রহমান জুয়েল ও রাহাদ সুমনকে সদস্য করে ৭ সদস্যের রেজিষ্ট্রেশন বাস্তবায়ন উপ কমিটি গঠন করা হয়েছে। ২২ মার্চ সকাল ১০টা থেকে দিনভর সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন ( পাইলট)

  স্কুল মাঠে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে জনপ্রতি ৫শত টাকা করে ধার্য করা হয়েছে। বানারীপাড়া পৌর ভবনের সামনে ওয়ালটন শো রুমের তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে  দায়িত্বপ্রাপ্তদের কাছে রেজিষ্ট্রশন ফি জমা দেওয়া যাবে। ###

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ