ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ২০:০৭:৫৮
ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন মামলার প্রধান আসামি মোহাম্মদ সাঈম উদ্দীন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তারকৃত সাঈম উদ্দীন লোহাগাড়া উপজেলার পদুয়া'র (সম্মুদরপাড়া) মো. ইসমাইলের ছেলে।

রোববার রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুজিবুর রহমান বলেন, এ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ওই তরুণীর মেডিকেল চেকআপ ও ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারার জবানবন্দি নেয়া হয় ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার আসামি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে ।

মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৮ মার্চ  রাত ৮ টার দিকে ঈদগাঁও বাস স্টেশন থেকে ওই তরুণীকে অপহরণ করে আসামি।পরে চট্টগ্রামের কোতয়ালীতে 'আল মিরাজ আবাসিক হোটেল' নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । তরুণীর কাছ থেকে ৫ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ