ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গুলি সহ ৭ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৯:০২:১৯
খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গুলি সহ ৭ সন্ত্রাসী আটক খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গুলি সহ ৭ সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক
খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ খবির মোল্লা বাহিনীর ৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রোবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোবার ভোর ৫টায় কোস্ট গার্ড রূপসা স্টেশন সদস্যরা দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা বাহিনীর ৭ সদস্যকে আটক করে।


আটককৃত হলেন মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকি র (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। সকলেই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ