ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীসেবার মান উন্নয়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান বিমানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৮:৫২:৫১
যাত্রীসেবার মান উন্নয়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান বিমানমন্ত্রীর যাত্রীসেবার মান উন্নয়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান বিমানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বিমানবন্দরের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রী হয়রানি রোধে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ