ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৪:৫৯:৫৩
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেল ক্রসিং এর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতে নাম এয়াতুল (২৪)। সে ইসদাইর এলাকার বাসিন্দা।

 
স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কের ইসদাইর বাজার এলাকার অংশে রাতুল বসে ছিল। এ সময় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাটি শুনলাম তদন্তের জন্য টিম পাঠাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ