ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ক্ষতির শঙ্কায় কৃষক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৪:৫১:২৮
শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ক্ষতির শঙ্কায় কৃষক শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ক্ষতির শঙ্কায় কৃষক
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষতির শঙ্কায় পড়েছেন ধান ও সবজি চাষিরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ইফতারের পর থেকেই কালোমেঘে ছেয়ে যায় আকাশ। এরপর ৮টার দিকে দমকা হাওয়া আর বৃষ্টি শুরু হয়। পরে হঠাৎ করেই কিছু এলাকায় তীব্র শিলাবৃষ্টি দেখা দেয়। বিশেষ করে ঝিনাইগাতী সদর বাজার, ধানশাইল, মালিঝিকান্দা ইউনিয়নে প্রচুর শিল পড়তে দেখা যায়।

এদিকে শ্রীবরদী উপজেলার রানী শিমুল, কুড়িকাহানিয়া, গোসাইপুর ও খড়িয়া কাজির চর ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে।

ভয়েজ অব ঝিনাইগাতীর আহ্বায়ক জাহিদুল হক মনির বলেন, আকস্মিক এ শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। পাশাপাশি কৃষকদের ধানের জমি ও বিভিন্ন সবজির ক্ষেতের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তথ্য সংগ্রহের কাজ করছি। কৃষিখাতে ক্ষতির বিষয়টি কৃষি বিভাগ দেখবে। যদি কৃষকদের ক্ষতি হয়ে থাকে, তাহলে কৃষি প্রণোদনার মাধ্যমে সহায়তা করার সুযোগ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, যাদের ঘরবাড়ি বা টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে যোগাযোগ করলে এবং ফান্ড থাকলে ক্ষতিগ্রস্তদের টিনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ