ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৪:১৬:৪৪
ইরানের হামলায় ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত শতাধিক ইরানের হামলায় ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত শতাধিক
নিজস্ব প্রতিবেদক
ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ রোববার একথা জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় । এক বিবৃতিতে জানানো হয়, ইরানের হামলার কারণে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
তবে মন্ত্রণালয় আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। টাইমস অব ইসরাইল জানিয়েছে, অনেকে ইরান বা লেবানন থেকে ক্ষেপণাস্ত্রর কারণে নয় বরং আশ্রয়স্থলে পৌঁছানোর চেষ্টাকালে আহত হতে পারেন।


মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত তিন হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে ৮১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ