ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত ১০৮ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়


আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৪:১৩:৩৩
ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত ১০৮ জন: স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলে ২৪ ঘণ্টায় আহত ১০৮ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরাইলের গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের ঠিক কী কারণে আঘাত লেগেছে তার বিস্তারিত জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মানুষ ইরানের ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে ছোড়া রকেটের সরাসরি আঘাতে নয়, বরং আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়েও আহত হয়ে থাকতে পারেন।


মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩,১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে বারবার আশ্রয়কেন্দ্রে যেতে হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ