ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৩:৩৪:৪৬
অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত যুবক অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত যুবক
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক যুবক। রোববার ভোর ৪টার দিকে হাটুরিয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। রোববার ভোর ৪ টার দিকে মাসুম মাটি কাটার খাদ দেখতে গেলে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় পড়ে মাসুম (২৫) নামের ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।


এ ঘটনায় মাটি খেকুরা নিহত মাসুমের পরিবারকে ৫ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতার সৃষ্টি করছে।


এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান , মাটি কাটার ড্রাম ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ