ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ হওয়ায় রাজনৈতিক পরীক্ষার মুখে নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৩:২১:০২
ইরানে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ হওয়ায় রাজনৈতিক পরীক্ষার মুখে নেতানিয়াহু ইরানে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ হওয়ায় রাজনৈতিক পরীক্ষার মুখে নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতারা ইরান যুদ্ধে তাদের অর্জনকে সাফল্যমণ্ডিত প্রমাণে নতুন করে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করেছেন। যদিও ইরানে তাদের প্রাথমিক লক্ষ্য শাসন পরিবর্তনের কিছুই এখনো সম্ভব হয়নি, তারা আগ্রাসনকে সফল হিসেবে বর্ণনার প্রয়াস চালাচ্ছেন।

 
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দশকের পর দশক ইরানে হামলা করার প্রস্তুতি নিয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পুরোটাই ইরানের হামলা থেকে ইসরাইলকে রক্ষার প্রতিশ্রুতির ওপরই ভর করে আছে।


ইরানের ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের সুযোগ ছাড়েননি তিনি। এ যুদ্ধকে ইসরাইলের অস্তিত্বের জন্য ‘ভাগ্য নির্ধারণকারী’ বলে বর্ণনা করছেন তিনি।

ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ‘এ অভিযান আমাদের অস্তিত্ব ও আমাদের পূর্বপুরুষের এ ভূমিতে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে নিরাপদ করবে।’

নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টাদের একজন এ যুদ্ধকে ‘সোনালি সুযোগ’ হিসেবে বর্ণনা করছেন, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের গতিপথ বদলানো যাবে।

তেলআবিব-ভিত্তিক সাংবাদিক ও আমেরিকান থিংক ট্যাংক ইসরাইলি পলিসি ফোরামের উপদেষ্টা নেরে জিলবের বলেন, ‘নেতানিয়াহুর মনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যে মুক্তির লড়াই চলছে, বর্তমান অবস্থা তার সর্বোচ্চ ধাপ। যদিও এটি শেষ যুদ্ধ নয়, তবে ইরানের বিরুদ্ধে বড় এক যুদ্ধ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ