ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন এলাকা হতে ১১৭ বোতল ফেয়ারডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১২:৩৯:৪৪
গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ থানাধীন এলাকা হতে ১১৭ বোতল ফেয়ারডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন এলাকা হতে ১১৭ বোতল ফেয়ারডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩


গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ থানাধীন এলাকা হতে ১১৭ বোতল ফেয়ারডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

 
নিজস্ব প্রতিবেদক
 
 
 
 
  'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ এর সিপিএসসি, রংপুর এবং  সিপিসি-০৩, গাইবান্ধা এর একটি যৌথ আভিযানিক দল ১৪/০৩/২০২৬ ইং তারিখ দুপুর ০২.৪০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মাওলানা ভাসানী হরিপুর ব্রীজ মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোঃ রাশেদুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশী করে বিশেষ কায়দায় রক্ষিত ১১৭ বোতল ফেয়ারডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী ০১। মোঃ রাশেদুল ইসলাম @ রাশেদ (৩০), পিতা-আব্দুর রহমান সরকার, মাতা-মোছাঃ আশুরা বেগম, ২। মোঃ রাজীব সরকার (৪০), পিতা-মৃত আমিনুল সরকার, মাতা-মোছা আঞ্জু-আরা বেগম, উভয় সাং-হাসান পাড়া, ডাকঘর-ধাপেরহাট, ০৩নং ওয়ার্ড, ০৬নং ধাপেরহাট ইউনিয়ন, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিরা অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে  এবং অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। 
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ