ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি বিপণনে রেশনিং পদ্ধতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১১:৪০:৪৭
জ্বালানি বিপণনে রেশনিং পদ্ধতি প্রত্যাহার জ্বালানি বিপণনে রেশনিং পদ্ধতি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি বিপণন ও সরবরাহের ক্ষেত্রে রেশনিং পদ্ধতি প্রত্যাহার করে নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রোববার এ ঘোষণা দিয়েছেন। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশংকা থেকে জ্বালানি সরবরাহে রেশনিং পদ্ধতি আরোপ করা হয়েছে। এখন আমাদের মজুত স্বাভাবিক রয়েছে। কোনো সংকট নেই।

মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সেচ মওসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো ইচ্ছে নাই। পুরো বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেইনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ