ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকরণ ড্রোন পাঠানোর পরিকল্পনা ব্রিটেনের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১১:২৯:২১
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকরণ ড্রোন পাঠানোর পরিকল্পনা ব্রিটেনের হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকরণ ড্রোন পাঠানোর পরিকল্পনা ব্রিটেনের
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব কমাতে মাইন শনাক্তকারী ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ব্রিটেন।

এর আগে ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকারের সুরক্ষায় মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘নানা ধরনের বিকল্প’ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত তেলের প্রায় ২০ শতাংশ প্রতিদিন এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

প্রথমবারের মতো এই প্রস্তাবের খবর প্রকাশ করেছে দ্য সানডে টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রিটিশ রয়্যাল নেভির ‘মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লোয়িটেশন গ্রুপ’ থেকে এসব ড্রোন মোতায়েন করা হতে পারে, যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। তবে ঠিক কতগুলো ড্রোন কার্যকর রয়েছে এবং এর মধ্যে কতটি মোতায়েন করা সম্ভব, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, দ্য সানডে টেলিগ্রাফ জানিয়েছে, ইউক্রেনের জন্য বিশেষভাবে তৈরি করা ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইরানের ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করতেও ব্যবহার করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ