ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ০১:২৭:৩৮
​জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।





জনজীবন:://

আজ শনিবার বিকেলে ঢাকা ওয়ারীতে দৈনিক রুপবানী ভবনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রুপবানীর সম্পাদক ও প্রকাশক এবং জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের সম্পাদক ও প্রকাশক আবুল হোসেন তালুকদার, দৈনিক জবাবদিহির সহকারী সম্পাদক মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ শাখাওয়াত হোসেন আশিক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন সরদার, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক এমএম ফয়েজ উল্লাহ পাঠান, সিনিয়র সাংবাদিক নাজমুল আজাদ শুক্তি।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, সাকিল মিয়া, স্নেয়া, মোঃ সেলিম রিপন, মোঃ ফয়সাল মাহমুদ, শিলা মাহমুদ, আব্দুর রহমান, মহিউদ্দিন, সরকার জামাল, মোঃ আজাহার হোসেন, কে আর খান মুরাদ, এম ইসরাতসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনা সভায় "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, সাংবাদিককেই করতে হবে" এ বিষয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং সাংবাদিকদের সুরক্ষায় দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সংগঠনের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক, লেখক, সংগঠক মোঃ জিয়াউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ