ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ০১:০২:৫৬
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান

মোঃ অপু খান চৌধুরী।।

ব্রাহ্মণপাড়া উপজেলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার শশীদল ইউনিয়ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন হাজী জসিম উদ্দিন জসিম।

উদ্বোধনের পর এমপি জসিম উদ্দিন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শশীদল এলাকার বিভিন্ন সড়ক, ঝোপঝাড় ও আশপাশের অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের কাজে অংশ নেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা ও আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অভিযানে এমপি জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিটি বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, তারেক রহমান ঘোষিত শনিবারের কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এজন্য তিনি স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অভিযান চলাকালে বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশের জমে থাকা আবর্জনা অপসারণ করা হয় এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরে এমপি হাজী জসিম উদ্দিন জসিম তার নিজ ইউনিয়নসহ ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনার ঘোষণা দেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ