ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ০০:২০:৫৩
​উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার ​উজিরপুরে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
 
চাঁদা দাবির আভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মনিরুল ইসলাম নামের এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদার দাবির অভিযোগ রয়েছে।

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে একাধিকবার মারধরের আভিযোগে উজিরপুর মডেল থানায় লিখিত আভিযোগ দায়ের করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ড্রেজার ব্যবসায়ী তার লিখিত আভিযোগে উল্লেখ করেন, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের  বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসার কাজ করেন।

সম্প্রতি উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদার প্রথম দফায় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। 

প্রথমপর্যায়ে তাকে নগদ ৫০ হাজার টাকা ও পরবর্তীতে বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়।

 চাঁদার দাবিকৃত বাকি টাকার জন্য শুক্রবার ( ১৩ মার্চ) ছাত্রদল নেতা মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার ব্যবসায়ী মনিরুলের লেবার আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেন। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায়  মনির সরদার ও তার সহযোগি দীন ইসলামের নাম উল্লেখ করে  উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ড্রেজার ব্যাবসায়ী মনিরুল ইসলাম।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সেনা বাহিনীর অভিযানে আটক হয়েছিল ছাত্রদল নেতা মনির সরদার। পরবর্তীতে কয়েকদিন কারাবরন করার পর সে জামিনে মুক্ত হন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ