ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বোয়ালখালীতে বেদখল খাল উদ্ধার করা হবে -এরশাদ উল্লাহ এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ২১:০২:১৫
​বোয়ালখালীতে বেদখল খাল উদ্ধার করা হবে  -এরশাদ উল্লাহ এমপি ​বোয়ালখালীতে বেদখল খাল উদ্ধার করা হবে -এরশাদ উল্লাহ এমপি

 এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, খাল বেদখল হওয়া ও ভরাট হয়ে যাওয়া খাল গুলো চিহ্নিত করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করে কৃষি  উৎপাদন বৃদ্ধি করতে হবে। যাতে কৃষকের  মুখে হাসি ফোটে 

শনিবার (১৪ মার্চ) দুপুরে বোয়ালখালীর  আমুচিয়া ইউনিয়নের হক খালী খাল খনন কাজের উদ্বোধন কালে  এসব কথা বলেন তিনি । কৃষকদের উপকার হয় এমন খাল খননের জন্য চিহ্নিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন এ সময় তিনি আর ও বলেন, এ কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। এখন  মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনরায় বাস্তবায়ন করছেন। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে হবে।

কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কিলোমিটার করলডেঙ্গা-আমুচিয়া হকখালী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, বিএডিসি সেচ প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো.মোশারফ হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সহকারী প্রকৌশলী মো.বেলাল হোসেন, উপ-সহকারী মাসুদ আলম,ওয়ার্ক এসিস্ট্যান্ট আরজু রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ