ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খোয়াই নদীতে ডুবে যাওয়া গরু ব্যবসায়ী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১৪:৩২:০৫
খোয়াই নদীতে ডুবে যাওয়া গরু ব্যবসায়ী লাশ উদ্ধার খোয়াই নদীতে ডুবে যাওয়া গরু ব্যবসায়ী লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যবসার গরু নিয়ে খোয়াই নদী পার হয়ে বাড়ি যাওয়ার সময় ডুবে যান জলিল মিয়া নামে এক গরু ব্যবসায়ী। এ ঘটনার দুই দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গংগানগর নামকস্থান থেকে লাশটি ভেসে ওঠে। এর আগে ১২ মার্চ সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ি এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা। নিহত জলিল মিয়া গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামে।

এ খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুুঁজি করেও পায়নি জলিল মিয়াকে। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবরি দল শুক্রবার সারা দিন নদীর তলদেশ অনুসন্ধান চালিয়ে জলিল মিয়াকে উদ্ধার করতে পারেনি। অবশেষে গংগানগর খেয়াঘাটে নৌকা টানার রশিতে আটকানো অবস্থায় ভেসে ওঠে জলিল মিয়ার লাশ।

জানা যায়, গত ১২ মার্চ জলিল মিয়া অবিক্রিত গরু নিয়ে রাতে বাড়ি ফেরার সময় প্রবাহিত খোয়াই নদীতে নামেন ওপারে যাওয়ার জন্য। এ সময় তিনি নদীতে ডুবে যান।

স্থানীয়রা জানান, যে স্থানে জলিল মিয়ার ডুবেছেন সেখানে কম করে হলেও ৫০ হাত গভীর গর্ত রয়েছে, যা মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে গর্তের সৃষ্টি হয়েছে।

চুনারুঘাট থানা ওসি শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসসহ পুলিশ অনেক চেষ্টা করেও জলিল মিয়ার লাশ উদ্ধার করা যায়নি। আজকে নদীর কিনারে লাশ ভেসে উঠেছে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ