ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১১:১১:৪৮
ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
ইরানের খার্গ দ্বীপে হামলা ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও প্রভাষক এড হিরস বলেছেন, খারগ দ্বীপে মার্কিন হামলা ইরানের তেল রপ্তানি ব্যাহত করতে পারে।

হিরস আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্প বলেছেন যে তিনি দ্বীপের তেল অবকাঠামোতে হামলা করেননি, কিন্তু এটি একটি খুব ছোট দ্বীপ। এত ছোট একটি দ্বীপে হামলা হলে তেল রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা খুব কম।’

খারগ দ্বীপে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের
তিনি বলেন, ‘যদি এই হামলা ইরানের রপ্তানিক্ষমতাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ইরাক ও কুয়েতে তেল উৎপাদন বা রপ্তানি বন্ধ থাকে এবং এই যুদ্ধ সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে তেলের দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এটি সত্যিই এশিয়ান অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, যারা অপরিশোধিত তেল এবং পরিশোধিত পণ্যের বিশাল আমদানিকারক।’

এর আগে শনিবার ভোরে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে এবং ইরানের ক্রাউন জুয়েল খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ