ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার শিকার ইসরাইল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৪ ১১:০৯:৩৪
হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার শিকার ইসরাইল হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার শিকার ইসরাইল
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যার মধ্যে কয়েকটিতে ক্লাস্টার অস্ত্র বহনকারী ওয়ারহেড ছিল। এতে বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইসরাইলের আপার গ্যালিলি অঞ্চলে হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এলাকাটি লেবানন সীমান্তসংলগ্ন হওয়ায় ধারণা করা হচ্ছে, এগুলো হিজবুল্লাহর ছোড়া রকেটে ক্ষতি হয়েছে।

টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইসরাইলজুড়ে সাতবার সাইরেন বেজে ওঠে। এর পরপরই লাখ লাখ মানুষ আশ্রয়ের জন্য ছুটে যায়। জরুরি পরিষেবাগুলো দেশের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে।

এর আগে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়েও বেশ কিছু হামলা হয়েছে। দক্ষিণের নেগেভ মরুভূমির একটি বেদুইন গ্রামেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

মধ্য ইসরাইলের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছের শহর শোহামেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে একটি ভবনে আগুন ধরে যাওয়ায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ