ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারীতে ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ২১:১৩:৩৬
কুড়িগ্রামের রৌমারীতে ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক কুড়িগ্রামের রৌমারীতে ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ব্যাংকে জাল টাকা জমা দেওয়ার সময় মোঃ রেজাউল করিম (৩৫) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ আয়নাল হক।
 
আটক মোঃ রেজাউল করিম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চুলিয়ারচর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
 
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে রৌমারী সোনালী ব্যাংক শাখায় মোঃ রেজাউল করিম নামের এক ব্যক্তি টাঙ্গাইলের মির্জাপুর সোনালী ব্যাংক শাখা বরাবর ৩ লাখ ৫০ হাজার টাকার জমা ভাউচার রশিদসহ টাকাগুলো ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা দেন।
 
পরে জমাকৃত টাকা গণনা করার সময় ৩৬ হাজার টাকার জালনোট শনাক্ত করা হয়। এতে ১ হাজার টাকার ২৬টি ও ৫০০ টাকার ২০টি জালনোট পাওয়া যায়। অভিযুক্ত গ্রাহকের জালনোট জব্দ করে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে থানায় সোপর্দ করা হয়।
 
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ জানান, জাল টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশকে সংবাদ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে জাল টাকাগুলো জব্দ করে রেজাউল নামের ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়।
 
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী জানান, জাল টাকাসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ