ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধ, শিক্ষকের হাত ভেঙে দিলো প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ২০:০৬:২৮
জমি নিয়ে বিরোধ, শিক্ষকের হাত ভেঙে দিলো প্রতিপক্ষরা জমি নিয়ে বিরোধ, শিক্ষকের হাত ভেঙে দিলো প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার বেলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক আবুল কাশেম বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত আবুল কাশেম বাদি হয়ে শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে বেলকুচি গ্রামের ইছাহার আলীর ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক আবুল কাশেমের সঙ্গে আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।
 
শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় বাঁশের তৈরি বেড়া ভেঙ্গে দেয়। আবুল কাশেম বাধা দেন। এসময় তারা পিটিয়ে আবুল কাশেমের হাত ভেঙে দেন। ঘটনার পর থেকে মজিদ ও তার স্ত্রী পলাতক রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ