ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৩ ১৯:৩৪:৩০
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’ সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আইনে যা আছে সে অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’।

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ