আদমদিঘীর ছাতিয়ান গ্রাম ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন
আদমদিঘীর ছাতিয়ান গ্রাম ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন
এনামুল আদমদিঘী প্রতিনিধি-
আদমদিঘীতে ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার জাহিদুল ইসলাম ,পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, জীবন মেম্বার, সুদেব কুমার, মহসীন, মনি সহ সকল ইউপি সদস্য, সাধারণ সদস্যরা-সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ইদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত চালগুলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নে ৫৮৯ বস্তা চাল ১৫৬৮ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মোতাবেক চাল সঠিক ভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। ইদের আগে উপজেলার অসহায়, গরীব ও দুস্থ মানুষরা সরকারের পক্ষ থেকে এই ইদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন বলে মনে করেন এই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, ঈদে যেন অসহায় ও দুস্থ পরিবারের মানুষরা কিছুটা স্বস্তিতে ঈদ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সামান্য এই উপহার বিতরণ। উপহারের এই চাল প্রকৃত ভোক্তারা যেন সঠিক ভাবে হয়রানি ছাড়াই পায় সেই লক্ষ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপহারের এই চাল বিক্রি না করে অবশ্যই নিজের পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স