ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকার: সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ২১:০৪:৫৬
​লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকার: সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী ​লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকার: সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী

মোঃ রুহুল আমিন রাসেল
লালমনিরহাট প্রতিনিধিঃ


লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে পরে তা অস্বীকার করার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত চার দিন ধরে অভিযুক্ত যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিংগাদ্বার এলাকার বাসিন্দা মোঃ মঞ্জিরুল ইসলাম (২২) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক (নং-৪৫৩৩৮২০)। তিনি বর্তমানে বগুড়া সেনানিবাসে ৯ বীর মেকানাইজড ব্যাটালিয়নে কর্মরত। তার পিতা মোঃ এনামুল হক এবং মাতা মোছাঃ মর্জিনা বেগম।

অন্যদিকে একই জেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ মোনালিসা খাতুন (১৮)। তার পিতা মোঃ মোজাম্মেল হক ও মাতা মোছাঃ কুলসুম বেগম।

মোনালিসা খাতুনের পরিবারের দাবি, পারিবারিক আলোচনার মাধ্যমে উভয়ের বিয়ের সিদ্ধান্ত হয় এবং এ বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামাও করা হয়। সেখানে উল্লেখ ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল অনুমতি পাওয়ার পর চাকরির বয়স পূর্তির সাপেক্ষে তাদের বিয়ে সম্পন্ন করা হবে এবং দেনমোহর ৫ লাখ ১ টাকা নির্ধারণ করা হয়।

কিন্তু বর্তমানে অভিযুক্ত সৈনিক মঞ্জিরুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বিয়ে করতে রাজি নন বলে অভিযোগ করেছেন মেয়ের পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোনালিসা খাতুন গত চার দিন ধরে অভিযুক্ত যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন বলে জানা গেছে। তার দাবি, লিখিত অঙ্গীকার অনুযায়ী তাকে বিয়ে করতে হবে।

মোনালিসা খাতুনের পরিবার আরও জানান, লিখিত অঙ্গীকারনামা থাকার পরও যদি বিয়ের বিষয়ে অস্বীকৃতি জানানো হয়, তাহলে তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন।

অভিযুক্ত মঞ্জিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি পারিবারিকভাবে বসে সমাধান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ