ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পাটওয়ারীর দোয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ২০:৩২:৫১
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পাটওয়ারীর দোয়া মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পাটওয়ারীর দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ দোয়া করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ