ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান কি চীনের ‘বেইডু’ স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৪:৩৩:৪৯
ইরান কি চীনের ‘বেইডু’ স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করছে ইরান কি চীনের ‘বেইডু’ স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করছে
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে ইরান চীনের একটি উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করছে কি না—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এক গোয়েন্দা বিশেষজ্ঞের মতে, ইরান সম্ভবত চীনের বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে লক্ষ্য নির্ধারণে সহায়তা পাচ্ছে।

ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা পরিচালক অ্যালাইন জুইলেট এই সপ্তাহে ফ্রান্সের স্বাধীন ‘টোকসিন’ পডকাস্টে বলেন, জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের লক্ষ্য নির্ধারণের সক্ষমতা অনেক বেশি নিখুঁত হয়ে উঠেছে। তার মতে, এর কারণ হতে পারে ইরানকে চীনের বেইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সত্যিই বেইডু ব্যবহার করে থাকে, তবে তা যুদ্ধক্ষেত্রে রিয়েল-টাইম স্যাটেলাইট গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ