ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৩:৩৪:৫৮
শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই দেখা গেল এক ভিন্ন রকম হাস্যরসের মুহূর্ত। কারণ, দ্বাদশ সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় নতুন সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করার মতো কেউ ছিলেন না।

এ অবস্থায় প্রথম অধিবেশনের সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে মনোনীত করেন। সরকারি দলের এই প্রস্তাব বিরোধী দলও মেনে নেয়।


এ বিষয়ে সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ নেতা। তাকে মনোনীত করায় তারা খুশি। তবে আগে যদি বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হতো, তাহলে আরও ভালো হতো—তবু তারা তাকেই সমর্থন দিতেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও মনে হয় তার বাড়ির আশপাশে…।’

তার এই মন্তব্যের পরপরই পুরো সংসদে হাসির রোল পড়ে যায়। সংসদ সদস্যরা কেউই হাসি ধরে রাখতে পারেননি। এ নিয়ে অধিবেশনকক্ষে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ